বিদ্যালয়টির মাঠে বসছে এখনো হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি মডেল উচ্চবিদ্যালয় মাঠের অর্ধেকটা জুড়ে এখনো হাট বসছে। শনিবার থেকে বিদ্যালয়ের মাঠে আর হাট বসবে না জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাইকিং করেছিল। তারপরও গত শনিবার মাঠের অর্ধেক অংশজুড়ে হাট বসায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের অর্ধেক জুড়ে হাটের দোকানপাট বসেছে। ট্রাক ও ভটভটি মাঠের ভেতরে ঢুকে মালামাল বোঝাই ও খালাস করছিল। থানা ভবনের পাশে কাঁচা মাল ক্রয়-বিক্রয় চলছিল। ইউএনও হুসাইন শওকত বলেন, হাটটি অন্য জায়গায় সরিয়ে নিতে দু-তিন মাস সময় লাগতে পারে।