বিদ্যালয়ে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে ছিল আসবাব, ক্রোকারিজ সামগ্রী ও পুরোনো কাগজপত্র।