বিদ্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে আগুন লেগে আসবাবসহ শিক্ষা-উপকরণ পুড়ে গেছে। গতকাল রোববার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের দোতলা ভবনের গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে তা গুদামের সব জায়গায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গুদামে রাখা শিক্ষা-উপকরণ, আসবাব এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।