প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে আসবাব ও মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার সকাল ছয়টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষক এস এম বায়েজিদ বলেন, অগ্নিকাণ্ডে তাঁদের আট লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় তাঁরা একটি জিডি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি