বিদ্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার অগ্নিকাণ্ডে আসবাব ও পরীক্ষার খাতা পুড়ে গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন, বিদ্যালয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের চর বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিকক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন ধোঁয়া দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকার লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। ধারণা করা হচ্ছে বাইরে থেকে কেউ পাটকাঠি দিয়ে ওই কক্ষের ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ঘটনার পর দুই দিন পার হয়ে গেলেও অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’