বিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে দুই ছাত্র আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঠদান চলাকালে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা ও ইট খসে দুই ছাত্র আহত হয়েছে৷ গতকাল বুধবার এ ঘটনা ঘটে৷ এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
কয়েকজন শিক্ষার্থী জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ভবনের নিচতলায় অষ্টম শ্রেণীর একটি কক্ষের ছাদের পলেস্তারা ও ইট খসে পড়ে শিক্ষার্থী মাসুম মিয়ার হাত ভাঙে এবং সুজন মিয়ার মাথা ফেটে যায়৷ শ্রেণীকক্ষে ওই সময় শতাধিক শিক্ষার্থী ছিল৷ অাতঙ্কিত শিক্ষার্থীরা হুড়াহুড়ি করে কক্ষ থেকে বেিরয়ে যায়৷মাসুম ও সুজনের সহপাঠী অষ্টম শ্রেণীর হাবিবুর রহমান বলে, স্যার গণিত ক্লাস নিচ্ছেন৷ হঠাত্ ছাদের কোনা থেকে পলেস্তারা অার ইট খসে ওদের ওপর পড়ে৷ এর পর থেকেই ভয়ে অাছি৷ জানি না কখন পুরো ছাদই ভেঙে পড়ে৷
প্রধান শিক্ষক মোবারক হোসেন বলেন, ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়৷ কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এরই মধ্যে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে৷ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়ছে৷