প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস একাডেমিতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা বিদ্যালয়ের ছয়টি আলমারির তালা ভেঙে ১ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটওয়ারী বলেন, কয়েকজন দুর্বৃত্ত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বিদ্যালয়ে ঢোকে। তারা বিদ্যালয়ের নৈশপ্রহরী লক্ষ্মণ চন্দ্র ঘোষকে মারধর করে বেঁধে রাখে। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে ছয়টি আলমারির তালা ভেঙে ১ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা নিয়ে চলে যায়। ঘটনার সময় বিদ্যালয়ের জরুরি কাগজপত্র তছনছ করা হয়। আহত নৈশপ্রহরীকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।