বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীকে উত্ত্যক্ত বখাটের কারাদণ্ড
ফেনীতে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করা ও তুলে নেওয়ার হুমকির অভিযোগে জয়নাল আবদীন (২২) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের আবু বকরের ছেলে।পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, জয়নাল আবদীন কিছুদিন থেকে ফেনী পৌর বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে আসা-যাওয়ার পথে বিয়ের প্রস্তাবসহ নানা কথা বলে উত্ত্যক্ত করতেন। গতকাল রোববার দুপুরে তিনি বিদ্যালয়ের দারোয়ান ও দপ্তরির বাধা উপেক্ষা করে শ্রেণীকক্ষে ঢুকে ওই শিক্ষার্থীকে বিয়ে করবে বলে জানান। অন্যথায় তাঁকে তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জয়নাল আবদীনকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটক করে রাখেন ও পরে ফেনী থানা-পুলিশে সোপর্দ করেন।খবর পেয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহামঞ্চদ মনসুর উদ্দিন এবং ফেনী থানা-পুলিশ বিদ্যালয়ে উপস্থিত হয়। ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।