বিদ্যালয়ে তালা দিয়ে আ.লীগের সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর ক্লাস বন্ধ রেখে মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন হয়েছে। বিদ্যালয় চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিবিহীন এই সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সরকারদলীয় সাংসদ বজলুল হক। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ সমেঞ্চলন শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত।বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষ তালাবদ্ধ। শিক্ষার্থীরা বই-ব্যাগ নিয়ে বারান্দা ও শ্রেণীকক্ষের সামনে ঘোরাঘুরি করছে। বিদ্যালয় চত্বরে প্যান্ডেলে সাংসদের উপস্থিতিতে চলছে মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন। সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘সমেঞ্চলনের মাইকের কারণে ক্লাস করা সম্ভব হয়নি। তবে আমরা তিনটা পর্যন্ত বিদ্যালয়ে ছিলাম। শিক্ষার্থীরা বক্তব্য শুনেছে আবার কেউ কেউ বাড়ি চলে গেছে।’ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘সমেঞ্চলনের পূর্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা বা স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। এমপির প্রোগ্রাম, আমাদের সহযোগিতা করতেই হবে।’সমেঞ্চলনের সভাপতি কামাল সিকদার বলেন, সমেঞ্চলনের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ ও প্রধান শিক্ষকের অনুমতি নেওয়া হয়েছে।