বিদ্যালয়ে দুই শিফট চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিফট চালুর দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। সুশীল ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার দেশের ৮০টি বিদ্যালয়ে দুই শিফট চালুর ঘোষণা দিয়েছে। কিন্তু কিশোরগঞ্জের কোনো বিদ্যালয় এর আওতায় পড়েনি। এ কারণে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি শিফট চালুর দাবিতে গতকাল স্থানীয়রা ইসলামিয়া সুপার মার্কেটের সামনে মানববন্ধন করে।