বিদ্যালয়ে ফিরলেও আতঙ্ক কাটেনি কিশোরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে বখাটের উত্ত্যক্তের শিকার দশম শ্রেণীর সেই শিক্ষার্থী গত বুধবার বিদ্যালয়ে গেছে। ১৫ দিন পর পুলিশের সহযোগিতায় বিদ্যালয়ে গেল সে। তবে বখাটে রমজান এখনো গ্রেপ্তার না হওয়ায় মেয়েটি ও তার পরিবার আতঙ্কে রয়েছে।
কিশোরী জানায়, ১৫ দিন পর বুধবার পুলিশ তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। তবে গতকাল বৃহস্পতিবার তার মা-বাবাই নিয়ে গেছেন। এত দিন আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারেনি।
সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, মেয়েটির বিদ্যালয়ে যাওয়া নিয়ে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। রমজানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।