বিদ্যালয়ে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস স্কুলে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে অভিভাবক ফোরাম আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সেন্ট মার্থাস স্কুল কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৭০০ টাকা ভর্তি ফি নিচ্ছে। নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় স্কুল কর্তৃপক্ষ ভর্তি ফিসহ সাকল্যে ৫০০ টাকা নিতে পারে। নীতিমালা লঙ্ঘনের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানিয়ে ফি পুনর্নির্ধারণের আবেদন করা হয়। কিন্তু প্রধান শিক্ষক আবেদন অগ্রাহ্য করেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরি মাগ্রেট রিবেরুর মুঠোফোনে বুধবার একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।