বিদ্যালয়ে মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। গতকাল বুধবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দিয়ে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক। বক্তব্য দেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, সাংবাদিক সাকির হোসেন প্রমুখ। প্রধান শিক্ষক মো. ইলিয়াস স্বাগত বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক নয়াবাজার প্রাথমিক বিদ্যালয়েও অনুরূপ কর্মসূচি উদ্বোধন করেন।