বিদ্যালয়ে যাওয়া হলো না আলিফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী আলিফা আখতার। কিন্তু তার আর বিদ্যালয়ে যাওয়া হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সে।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সরকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট রাস্তা থেকে একটি বাস পিএবি সড়কে ওঠার সময় মোড় ঘোরার জন্য কয়েক হাত পেছনের দিকে যায়। ওই সময় রাস্তার পাশে রাখা ইটের স্তূপের সঙ্গে বিদ্যালয়গামী আলিফাকে চেপে ধরে বাসটি। পরে আলিফাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আলিফা তৈলারদ্বীপ গ্রামের মোহাম্মদ সাদেকের মেয়ে। সে তৈলারদ্বীপ বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাস্থলে থাকা সরকারহাটের ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, ‘মেয়েটি প্রতিদিন আমার দোকানের সামনে দিয়েই বিদ্যালয়ে যেত। সে আজ চোখের সামনে প্রাণ হারাল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নেজাম উদ্দিন জানান, বিকেলে আলিফাকে দাফন করা হয়েছে।