বিদ্যালয়ে যাওয়া হলো না জিয়াসমিনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়েছিল জিয়াসমিন রহমান (৫)। কিন্তু বিদ্যালয়ে আর যেতে পারেনি। পথে বালুবাহী ট্রলির চাপায় মৃত্যু হয়েছে তার। গতকাল মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।জিয়াসমিন বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের জিয়াউর রহমানের মেয়ে ও জিগরী ব্র্যাক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।বাগাতিপাড়া থানা সূত্রে জানা গেছে, সকাল ১০টায় হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল জিয়াসমিন। জিগরী বাজারের কাছে পৌঁছালে বালুবাহী একটি ট্রলি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ট্রলির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিয়াসমিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।