বিদ্যালয়ে যাওয়ার শিশু আছে, নেই সরকারি বিদ্যালয়
বিদ্যালয় গমনোপযোগী দুই হাজার বিদ্যালয় থাকলেও ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্থানীয়দের উদ্যোগে দুটি বিদ্যালয় গড়ে তোলা হলেও মিলছে না সরকারি সহায়তা।মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, মেঘনার ভাঙনে প্রতিবছর ইউনিয়নে বসতি বাড়ছে। ভূমিহীন কৃষক ও গরিব অসহায় জেলেরা চরে বসবাস করে। চরটগবী গ্রামের মকবুল আহমেদ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুত্ফুর রহমান পাটওয়ারী বলেন, বর্তমানে স্কুলে ৩৫০ জন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক রয়েছেন। চাঁদা তুলে শিক্ষকদের কিছু সম্মানী দেওয়া হয়। এক বছর আগে গড়ে উঠে চরপদ্মা প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার্থী দুই শতাধিক।মকবুল আহমেদ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শাহানাজ (১০) বলে, ‘সরকার আমগো ছারেগোরে বেতন দ্যায় না, আমনে কন বেতন দিতো।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, মদনপুর ইউনিয়নে কমপক্ষে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দরকার। ইতিমধ্যে এ বিষয়ে মন্ত্রণালয়ে লেখা হয়েছে। স্থানীয়রা যে দুটি বিদ্যালয় চালাচ্ছে তা এখনো নিবন্ধন পায়নি।