বিদ্যালয়ে সাপের ভয়ে গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের মেঝের ফাটল ও গর্ত দিয়ে সাপ বেরোচ্ছে। আর সাপের ভয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করছে না। এ কারণে তাদের গাছের নিচে পাঠদান করানো হচ্ছে।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে গাছের নিচে পাঠদান চলছে। প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অন্তত ১৮টি গোখরা জাতের সাপ মারা হয়েছে। সাপের আতঙ্কে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। যারা আসছে, তাদের গাছের নিচে পাঠদান করানো হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মেঝের নিচে সাপ বাসা বেঁধে বংশবিস্তার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।