বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে আওয়ামী লীগের সমেঞ্চলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নম্বর মোহামঞ্চদপুর ইউনিয়নের শোল্যা ড. খলিলুর রহমান বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে গতকাল সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, ৫ নম্বর মোহামঞ্চদপুর ইউনিয়ন (পশ্চিম) অঞ্চলের আওয়ামী লীগের সমেঞ্চলন উপলক্ষে সকাল ১০টা থেকে বিদ্যালয়ের মাঠ দখল করে শামিয়ানা টানিয়ে এবং মাইক লাগিয়ে সমেঞ্চলনের কাজ চলছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরছে।ড. খলিলুর রহমান কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী রোজিনা আক্তার, সুমাইয়া আক্তার ও সামিয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে জানায়, এত কষ্ট করে বিদ্যালয়ে এসে ক্লাস না করে ফিরে যেতে হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ‘বন্ধের দিন বা দুপুরের পর সমেঞ্চলন করার অনুরোধ করা হলেও তাঁরা আমাদের কথা রাখেননি। তাই মাইকের শব্দেও ক্লাস নেওয়ার পরিবেশ না থাকায় আমরা ছাত্রছাত্রীদের বাড়ি যেতে বলেছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন বলেন, ‘আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। ১২টার পর সমেঞ্চলন করার জন্য বলা হয়েছে।’ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আবরার বলেন, থানা পর্যায়ের নেতারা অনুমতি নিয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘সকালে দুই ঘণ্টা ক্লাস হয়েছে। আমরা ১২টার থেকে সমেঞ্চলন আরম্ভ করেছি।’