বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে বিএনপির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান শিকদারকে (৪০) গ্রেপ্তার করেছে।লোহাগড়া থানা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দুটি রেইনট্রিগাছ কেটে নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের সভাপতি মাহামুদুল হাসান বাদী হয়ে ছয়জনসহ অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করে গত শনিবার থানায় মামলা করেন। হান্নান শিকদার এ মামলার এজাহারভুক্ত আসামি। অন্য পাঁচজন আসামি হলেন: পূর্ব দিঘলিয়া গ্রামের তরু শেখ, রাজ্জাক শেখ, টুলটুল মুন্সী ও হেলাল মোল্লা এবং কোটাকোল গ্রামের টুনু বিশ্বাস।বিদ্যালয়ের সভাপতি মাহামুদুল হাসান জানান, গত ১৩ সেপ্টেম্বর আসামিরা জোর করে গাছগুলো কেটে নিয়ে যান। হান্নান শিকদার বলেন, ‘আমি এর কিছুই জানি না। গ্রাম্য দলাদলির কারণে আমি আসামি হয়েছি।’