বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি রেইনট্রি গাছ এক প্রভাবশালী ব্যক্তি কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান এ রাজ্জাক অভিযোগ করেন, গতকাল শুক্রবার সকালে ছয়-সাতজন শ্রমিক নিয়োগ করে বিদ্যালয়ের মাঠের পাশে লাগানো চারটি রেইনট্রি গাছ স্থানীয় প্রভাবশালী আনসার বিশ্বাস কাটতে শুরু করেন। তাঁর বাধা উপেক্ষা করে গাছগুলো কেটে ফেলেন আনসার। তবে অভিযোগ অস্বীকার করে আনসার বিশ্বাস কেটে নেওয়া গাছগুলো নিজের বলে দাবি করেন।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাছগুলো জব্দ করা হয়েছে।