বিদ্যালয়ের জন্য গৃহবধূর অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মাধবপুর উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয়ের জন্য ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন ঢাকার এক গৃহিণী। গত ২৩ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের বেঞ্চ ও শ্রেণিকক্ষ সংকট নিয়ে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৫ হাজার টাকার অনুদানের চেকটি হস্তান্তর করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে।
চা–শ্রমিক ও মণিপুরি অধ্যুষিত মাধবপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রের সংখ্যা ১ হাজার ২৯৯ জন। বিদ্যালয়টি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন গত ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশ হয়েছিল। এরপর ঢাকার ধানমন্ডির গৃহিণী শামছুন নাহার বেগম এই প্রতিবেদকের বিদ্যালয়টির জন্য ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার আগ্রহ দেখান।