বিদ্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মার্কেট নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এর প্রতিবাদে গত সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাড়াও সাধারণ লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষানুরাগী নুর হোসেন হাওলাদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল হোসেন প্রমুখ।সমাবেশে অভিযোগ করা হয়, ক্ষমতাসীনেরা বিদ্যালয়ের গাছ কেটে প্রতিষ্ঠানটির জমি জবরদখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছেন। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিলেও দখলকারীরা তা শোনেননি। বরং তাঁরা মার্কেটের জন্য পাকা ভিত্তি নির্মাণ করেছেন। বক্তারা বিদ্যালয়ের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন।