বিদ্যালয়ের জমি দখলমুক্ত করল শিক্ষার্থীরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার জমি দখলমুক্ত করেছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করে। এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, বিদ্যালয়ের ছাত্রাবাসের জায়গা দখল করে দুই প্রভাবশালী ব্যক্তি ওই সীমানাপ্রাচীর দেন। প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, ছাত্রাবাসের জায়গা দখলে নিয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুর রহমান ও জনৈক আবু হানিফ তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করেন। মৌখিকভাবে নিষেধ করা হলেও তাঁরা তা মানেননি। সোমবার ছাত্রছাত্রীরা প্রাচীর ভেঙে দেয়। থানার ওসি আফজালুল হক বলেন, সকালে শিক্ষার্থীরা সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে। এখন সেখানে কাজ বন্ধ আছে। উভয় পক্ষের কাগজপত্র দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।