বিদ্যালয়ের জমি দখলমুক্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে একটি প্রভাবশালী মহল। ওই জমি দখলমুক্ত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সঙ্গে একত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা, প্রধান শিক্ষিকা লায়লা বেগম প্রমুখ। বক্তারা বলেন, সাত দিনের মধ্যে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা না হলে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।