বিদ্যালয়ের জায়গায় ওয়াসার পাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোড়ান আইডিয়াল মুসলিম বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় ওয়াসার পাম্প
গোড়ান আইডিয়াল মুসলিম বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় ওয়াসার পাম্প

রাজধানীর মাদারটেক সরকারি প্রথমিক বিদ্যালয়ের মোট জমি ৩১ শতাংশ হলেও এখন আছে মাত্র ১২ শতাংশ। বিদ্যালয়ের জায়গায় বসানো হয়েছে ওয়াসার পানির পাম্প। বিদ্যালয়ের মুখেই পাম্পটি বসানোর ফলে প্রবেশের পথটি সংকুচিত হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়।
এ রকম আরও পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা ওয়াসার পানির পাম্প বসানো হয়েছে। পাম্পের কারণে শিক্ষার্থীদের আরও কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে শব্দের সমস্যাটি বেশি।
গত বৃহস্পতিবার বিদ্যালয়গুলো সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তৈরি প্রতিবেদন অনুযায়ী মাদারটেক ছাড়াও যেসব বিদ্যালয়ে ওয়াসার পাম্প বসানো হয়েছে সেগুলো হলো সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতুয়াইল ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়ান আইডিয়াল মুসলিম বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের ভেতর ওয়াসার পাম্প বসানোর কারণ জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বিদ্যালয়গুলোর বেশির ভাগ পাম্প অনেক আগের। তবে ওয়াসা নিজে জায়গা বাছাই করে পাম্প স্থাপন করে না। এলাকাবাসী কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে করা হয়। তা-ও এখন শিক্ষা অধিদপ্তরের সুপারিশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে কোনো পাম্প স্থাপন বিবেচনা করা হচ্ছে না।
আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানালেন, সরকারি প্রতিষ্ঠান হওয়ায় ওয়াসা পাম্প নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারি পর্যায়ে চেষ্টা চলছে।
মাদারটেক সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনতলা ভবনের আটটি ছোট ছোট কক্ষে প্রতিদিন দুই পালায় এক হাজার ৪০০ শিক্ষার্থী গাদাগাদি করে ক্লাস করে। অথচ নিজেদের জমি থাকা সত্ত্বেও নতুন ভবন নির্মাণ কিংবা সম্প্রসারণের সুযোগ নেই বলে আক্ষেপ করলেন বিদ্যালয়টির একজন শিক্ষক।
গোড়ান আইডিয়াল মুসলিম বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশের পর বাম পাশে ওয়াসার পাম্পের বড় যন্ত্র স্থাপন করা আছে।