বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি বিদ্যালয়ের ভবনের টিনের চাল ভেঙে পড়ে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। তাঁরা ফুটবল খেলা দেখতে ওই ছাদে উঠেছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রুবেল হাদী (৩০)। বাড়ি উপজেলার দিঘলবানা গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার বেলবানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রায়হান মাস্টার আটদলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। দর্শকদের একটি অংশ টিনশেড ভবনের ওপর ওঠে। ছয়টার দিকে হুড়মুড় করে টিনের চাল ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।