বিদ্যালয়ের তালা ভেঙে নথিপত্র তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে কার্যালয় কক্ষের তিনটি স্টিলের আলমারিতে রাখা নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক জানান, দুর্বৃত্তরা প্রথমে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে তিনটি স্টিলের আলমারির তালা ভেঙে দাপ্তরিক নথিপত্র তছনছ করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে। এর আগেও কে বা কারা রাতের অন্ধকারে বিদ্যালয়ে ঢুকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার ভেঙে গিয়েছিল।    

উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশি সহায়তা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় ডায়েরি করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, স্থানীয় কয়েক ব্যক্তি প্রায়ই গভীর রাত পর্যন্ত বিদ্যালয়ের বারান্দায় আড্ডা দিত। তাদের বারণ করা হয়েছে। এরাই বিদ্যালয়ে ঢুকে এসব করছে বলে গ্রামবাসীর ধারণা।