বিদ্যালয়ের নলকূপ খুলে নিয়ে বাড়িতে ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার জয়ালভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপটি খুলে নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির ভাই নিজের বাড়িতে ব্যবহার করছেন। আর বিদ্যালয়ের আড়াই শ শিক্ষার্থী ও শিক্ষক খাবার পানিসংকটে দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের ভাই শাহজাহান গাজী বিদ্যালয় প্রাঙ্গণে বসানো গভীর নলকূপটি খুলে নিয়ে পাইপ সংযোগ দিয়ে বিদ্যালয়ের পাশে অবস্থিত তাঁর নিজ বাড়িতে ব্যবহার করছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম অভিযোগ করেন, জোরপূর্বক নলকূপটি অকেজো করে শাহজাহান গাজী মাটি খুঁড়ে পাইপলাইন নিয়ে তাঁর বাড়িতে বসিয়েছেন। বর্তমানে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা পানি পান করতে পারছেন না। বিষয়টি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে শাহজাহান গাজী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার জানান, অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।