বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সভাপতির কিল-ঘুষি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সামছুদ্দোহাকে কিল-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. নূরুল হুদা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষককে কিল-ঘুষি মারেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দিনই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভা ডেকে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।তবে মো. নূরুল হুদা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় একটি সভা হওয়ার কথা ছিল। এতে জনৈক ফজল মিয়াকে আমন্ত্রণ না করা নিয়ে নূরুল হুদার সঙ্গে প্রধান শিক্ষকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সভাপতি প্রধান শিক্ষককে কিল-ঘুষি মারেন।প্রধান শিক্ষক সৈয়দ শামছুদ্দোহা বলেন, তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।