বিদ্যালয়ের ফটক ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটক ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন ও সভা হয়েছে। এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাতে দুর্বৃত্তরা ফটকে ভাঙচুর চালায়। এ ভাঙচুর চালানোর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে মানববন্ধন শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। প্রায় এক ঘণ্টা তা চলে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মনাফের সভাপতিত্বে সভা হয়। এতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ফজলুল হক, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান শিক্ষক জয়নাল আবেদনি জানান, ফটক ভাঙচুরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত হয়েছে।