বিদ্যালয়ের ভবন ধসে ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ধসে মঈনুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মঈনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, মঈনুল ওই ভবনের দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিল। বেলা তিনটার দিকে হঠাৎ ভবনটির একাংশ ধসে নিচে পড়ে যায় মঈনুল। সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আবছার বলেন, তাৎক্ষণিকভাবে মঈনুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর নয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর জানায়নি। পরিত্যক্ত ভবনে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।