বিদ্যালয়ের মাঠ থেকে সরানো হলো খড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গতকাল মঙ্গলবার খড় সরানো হয়েছে।
সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে মাঠ থেকে খড় সরানোর ব্যবস্থা করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রমজান আলী জানান, আর যেন কেউ এভাবে ছেলেমেয়েদের খেলাধুলা বন্ধ করে খড় শুকাতে না পারে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আপেল মাহমুদ জানান, মাঠ ব্যবহারকারী ব্যক্তিদের এসব না করতে বলা হয়েছে।
১৭ নভেম্বর প্রথম আলোয় ‘বিদ্যালয়ে মাঠে খড় খেলাধুলা বন্ধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।