বিদ্যালয়ের মেঝে দেবে ছয় ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মেঝে দেবে ছয় ছাত্রী আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।আহত ছাত্রীরা হলো—জবা বিশ্বাস, পিয়াংকা বিশ্বাস, তামান্না বেগম, প্রীতি বেগম, আয়েশা বেগম ও সুচনা বিশ্বাস। তারা বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। শ্রেণীকক্ষে সাহিত্যবিষয়ক প্রতিযোগিতা চলাকালে হঠাৎ কক্ষের মেঝের একাংশ আট ফুট নিচে দেবে যায়। এ সময় ওই স্থানে বসা ছাত্রীরাও ডেস্ক ও বেঞ্চসহ নিচে পড়ে যায়। ছাত্রীদের চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের উদ্ধার করেন। প্রধান শিক্ষক শশাঙ্ক কুমারনাথ বলেন, ফ্লোরের একটা অংশ ধসে পড়ায় ছাত্রীরা আহত হয়েছে।