বিদ্যালয়ের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর শহরে ৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করল শহীদ সাত্তার-রেকায়েত প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার চাঁচকৈড় প্রফেসরপাড়া মহল্লায় স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস বিদ্যালয়টির উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে সুধীসমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়টির উদ্যোক্তা নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস, জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক এনামুল হক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি মাসুদ সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান প্রমুখ।