বিদ্যালয়ের শতবর্ষে পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে উৎসব ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ২০১৬ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাবেক ছাত্রছাত্রীদের নাম নিবন্ধন করা হচ্ছে। শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি মো. সলিমুল্লাহ (০১৭১২১৩২৭৯২), সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের (০১৭৬৩২১৭৭৭৫) সঙ্গে যোগাযোগ করে নাম নিবন্ধনের জন্য সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।