বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে চাপারকোনা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে। এ ছাড়া শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।বিদ্যালয়, এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিনয় মহন্ত কুমারকে বখাটে শাহিন আলম ও মামুন লাঞ্ছিত করে। পরে বখাটেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে আসবাব তছনছ করে।জানা গেছে, শাহিন ও মামুনকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা না করতে দেওয়ায় তারা এ কাণ্ড ঘটায়।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, দুই বখাটের বিচারের দাবিতে তারা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ও বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা জানায়, শিক্ষককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবে না।বিদ্যালয়সংলগ্ন বাজারের দোকানদার রবীন্দ্র বসাক, তপন পাল ও মজনু মিয়া জানান, বখাটেদের বিচারের দাবিতে গতকাল ব্যবসায়ীরা বাজারের সব দোকানপাট বন্ধ রাখেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক বলেন, বখাটেদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।জ্যেষ্ঠ শিক্ষক বিনয় মহন্ত কুমার জানান, বখাটে শাহিন আলম ও মামুন মদপান করে এসে তাঁকে লাঞ্ছিত করেছে। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।