বিদ্যালয়ের সভাপতি কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা বশিরউদ্দিন ফাউন্ডেশন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল লতিফকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।যৌন নিপীড়নের মামলায় জামিন নিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জানান, যৌন নিপীড়নের অভিযোগে গত ৮ মে ওই বিদ্যালয়ের এক আয়া মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।১৭ মে ওই আদালত সিঙ্গাইর থানার পুলিশকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে গত ৪ জুন প্রথম আলোয় ‘বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে আয়াকে যৌন নিপীড়নের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।