বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার এম আর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পলাশ, রিপন, রাসেল, মানছুর ও মিঠু। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার নওপাড়া বাজারে স্থানীয় এম আর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন মালিথা ও স্থানীয় নারী সাংসদ শেফালী মমতাজের মনোনীত প্রার্থী শাফিউর রহমানের সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাফিউর রহমানের সমর্থকেরা হাতুড়ি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।