বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে স্মৃতিচারণা, প্রাক্তন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, মতবিনিময়।
গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্কুল চত্বরে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ। স্কুলের অধ্যক্ষ মোহা. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এই আয়োজনের আহ্বায়ক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. আনসার উদ্দিন।
ভর্তিপরীক্ষাশেষেশিশুদেরকান্না
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঢং ঢং শব্দ তুলে ঘণ্টা বাজতেই ছুটে আসে শিশুর দল।এরপর অভিভাবকদের পেয়েই জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় শিশুরা।পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারায় তারা এ ঘটনা ঘটায়।
ঠাকুরগাঁও শহরের দুটি সরকারি বিদ্যালয়ে গতকাল শুক্রবার ছিল ভর্তি পরীক্ষা।সকাল ১০টায় শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।পরীক্ষা শেষের ঘণ্টা বাজার সঙ্গে হুড়হুড় করে শিশুরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে শুরু করে।কিন্তু ওদের চোখ-মুখ কেমন জানি মলিন।অভিভাবকদের কাছে পেয়ে ঝরঝর করে কেঁদে ফেলে ওরা।শিশুদের কান্না দেখে অনেক অভিভাবকের চোখ থেকে গড়িয়ে পড়ে জল।একপর্যায়ে শিশু ও অভিভাবকদের কান্নায় ওই বিদ্যালয় দুটির মাঠের পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিদ্যালয়ের মাঠে অঝরে কাঁদছিল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সানজিদা পারভীন।ভর্তি পরীক্ষায় তার কেন্দ্র ছিল বালক উচ্চবিদ্যালয়।সে সময় অন্য এক অভিভাবক ছুটে গিয়ে সানজিদার কাছে জানতে চান, তার বাবা-মাকে হারিয়ে ফেলেছে কি না।জবাবে সানজিদা বলে, ‘আমি বাবাকে খুঁজছি না।পরীক্ষায় অনেক লিখতে পারি নাই।’
আরেক শিশু জানায়, একটি বিষয়ের ব্যাখ্যা প্রদান, পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা করো, ইংরেজিতে সঠিক উত্তরটি লেখো; এ ছাড়া অন্য প্রশ্নগুলোও খুবই জটিল ছিল।সে সময় পাশে দাঁড়িয়ে শিশুটির কথা শুনছিলেন হাজিপাড়া মহল্লার কামরুল হাসান।পরে তিনি বলেন, প্রশ্ন খুবই কঠিন হয়েছে।সারা বছর কষ্ট করেও তাঁর মেয়ে ৪৫ নম্বরের উত্তরও লিখতে পারেনি।
এ বিষয়ে মো. আলাউদ্দিন নামের এক শিক্ষক বলেন, ঠাকুরগাঁওয়ের ভর্তি পরীক্ষায় এমন প্রশ্নপত্রে এলাকার শিক্ষার্থীরা অভ্যস্ত ছিল না।তাই নতুন ধারার প্রশ্নপত্র পেয়ে শিশুরা উত্তর লিখতে পারেনি।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিশু হল থেকে বেরিয়ে কেঁদেছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মো. আবদুল আওয়াল বলেন, প্রতিটি শব্দ ও বাক্যের গঠন দ্বিতীয় শ্রেণির পাঠ্য থেকে দেওয়া হয়েছে।দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একটি লেভেল রয়েছে।ওই লেভেল পর্যন্ত যেসব শব্দ-বাক্য শিশুরা ব্যবহার করতে পারবে, ঠিক ওই লেভেলের বাইরে কোনো প্রশ্ন দেওয়া হয়নি।শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ৪৮০ আসনের বিপরীতে গতকাল ২ হাজার ১০০ শিশু ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
গ্রিডের সংস্কারকাজের জন্য বিদ্যুৎহীননয় ঘণ্টা
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৫০ হাজার গ্রাহক গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন।ফলে বিদ্যুৎনির্ভর নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়।
পিডিবি কর্তৃপক্ষ বলেছে, বিদ্যুতের সৈয়দপুর গ্রিডে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিবছরের মতো গতকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।আগের দিন বৃহস্পতিবার এ বিষয়ে মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে।
জেলা শহরের সবুজপাড়া মহল্লার গৃহিণী মঞ্জুয়ারা বেগম বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় সময়মতো রান্নাবান্না করা যায়নি।পানির পাম্প চালানো যাচ্ছে না।একনাগাড়ে এত সময় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করতে হবে কেন? প্রয়োজনে বিরতি দিয়ে দুই-তিন দিনে কাজ করলে সমস্যাটা কম হতো।
বাড়াইপাড়া মহল্লার একরামুল হক বলেন, বিদ্যুৎ ছাড়া এখন কোনো কাজই হয় না।একনাগাড়ে এত সময় সাধারণত কোনো দুর্যোগের কারণে বিদ্যুৎ থাকে না।কিন্তু মেরামতকাজে এত সময় নেবে কেন?
বাবুপাড়া মহল্লার স্কুলশিক্ষক লীনা দে বলেন, ‘বিদ্যুৎ নেই, গ্যাস শেষ হয়ে গেছে।শুক্রবার দোকান বন্ধ, গ্যাস সিলিন্ডার সংগ্রহ করা যাচ্ছে না।পানি ওঠাতে পারছি না।খুব সমস্যায় পড়েছি।’
পিডিবির জেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বলেন, বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সৈয়দপুর গ্রিড শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।তারা সকাল সাড়ে আটটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে, বিকেল ৫টা ৪০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।প্রতিবছর একবার করে এ সংস্কারকাজ করতে হয়।সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় পিডিবির প্রায় ৫০ হাজার গ্রাহক রয়েছেন।
কম্বল বিতরণ
কুড়িগ্রাম অফিস
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রথম আলো চর বিদ্যালয় মাঠে সকাল ১০টায় দরিদ্র ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা থেকে আসা জুরাইন ইয়াং বয়েজের সদস্যরা।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সোবান ব্যাপারী, জুরাইন ইয়াং বয়েজের সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির রেজা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের, সাদ্দাম হোসেন প্রমুখ।শহরের কালীবাড়িসংলগ্ন মাঠে বেলা ১১টার দিকে দরিদ্র মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করে বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন।উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. সুরেল, সাধারণ সম্পাদক আবু জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোনতাজুর রহমান প্রমুখ।
দুপুরে রাজারহাট উপজেলার ফরকেরহাটে কেরামতিয়া দ্বিমুখী হাইস্কুল মাঠে সাত শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে চ্যারিটি ফাউন্ডেশন।এ সময় উপস্থিত ছিলেন চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম শাখার সভাপতি আহসানুল কবির প্রমুখ।এ ছাড়া ভূরুঙ্গামারীর আন্ধারীরঝাড় ইউনিয়নে মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন এইড ফর পুওর পিপলস (এপিপি) সদস্যরা।উপস্থিত ছিলেন আন্ধারীরঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদসহ ইউপির অন্য সদস্যরা।
দুইছাত্রীসহনিহত৪
বিশাল বাংলা ডেস্ক
দিনাজপুর ও জয়পুরহাটে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।একই দিন বগুড়ায় এক নারী নিহত হয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বাড়ি থেকে গতকাল সকালে কলেজছাত্রী ববিতা রানী শীল (১৯) ও তাঁর বান্ধবী লিমা রানী রায় (১৮) সাইকেলে করে বোচাগঞ্জেরসেতাবগঞ্জ পৌরসভায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন।সকাল সাড়ে ১০টার দিকে দকচাই বাজারে একটি ধানবোঝাই ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়।এতে পেছনে বসা ববিতা ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ছাড়া লিমা গুরুতর আহত হন।তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ববিতা উপজেলার ঈশানিয়া গ্রামের কৃষক ছবিলাল শীলের মেয়ে।তিনি সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
চিরিরবন্দর থানা-পুলিশ জানায়, বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার (১৪) গতকাল তার ভাইয়ের মেয়েকে নিয়ে সাইকেল চালিয়ে বেলতলী বাজারে যাচ্ছিল।দুপুর ১২টার দিকে আমতলী এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই সুইটির মৃত্যু হয়।সুইটি উপজেলার আবদুলপুর গ্রামের সাদেকুর রহমানের মেয়ে।
জয়পুরহাট: পাঁচবিবির নাকুরগাছি এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবু হাসান (২৮) গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাঁর বাড়ি উপজেলার নাকুরগাছি গ্রামে।
দুপচাঁচিয়া(বগুড়া): কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের কইগাড়ি গ্রামের আকলিমা হোসেন (৩৫) সকালে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।সকাল সাড়ে নয়টার দিকে মালবোঝাই ট্রাক মুরইল ভাগদুবড়া এলাকায় আকলিমাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই আকলিমা মারা যান।
বৈদ্যুতিক বাতি জ্বলল চরাঞ্চলের তিন গ্রামে
গাইবান্ধা প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদের কারণে গাইবান্ধা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ফুলছড়ি উপজেলার হরিচণ্ডি, ডাকাতিয়ারচর ও আলগারচর গ্রামে এত দিন রাতের চিত্র ছিল অন্য রকম।এ তিনটি গ্রামে গতকাল শুক্রবার থেকে বৈদ্যুতিক আলো জ্বলছে।
এত দিন ওই তিনটি গ্রামে হারিকেন কিংবা কুপির আলোই ছিল ভরসা।গতকাল বিকেলে সেখানে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।এ উপলক্ষে হরিচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আজিজুর রহমান।বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গফুর মণ্ডল, এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জামালপুর জেলা-সংলগ্ন এরেন্ডবাড়ি ইউনিয়নের ওই তিনটি গ্রামে প্রায় পাঁচ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন টানা হয়।এতে ব্যয় হয় প্রায় ৬০ লাখ টাকা।প্রথম পর্যায়ে ওই তিনটি গ্রামের ৭৪৩ জন গ্রাহককে আবাসিক, বাণিজ্যিক ও সেচ-সংযোগ দেওয়া হয়েছে।
সমাবেশে ফজলে রাব্বি মিয়া বলেন, ২০১৭ সালের মধ্যে ব্রহ্মপুত্র নদবেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি ও উড়িয়া ইউনিয়নের প্রতিটি চরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।
ডিমলায় আ.লীগের কার্যালয় উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার।
এ উপলক্ষে সভায় বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, বালাপাড়ার ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
রাজশাহী প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে।দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে স্মৃতিচারণা, প্রাক্তন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, মতবিনিময়।
গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্কুল চত্বরে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ।স্কুলের অধ্যক্ষ মোহা. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এই আয়োজনের আহ্বায়ক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. আনসার উদ্দিন।
সংক্ষেপ
মতবিনিময় সভা
দিনাজপুরে খেলাধুলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গতকাল শুক্রবার জেলা স্টেডিয়ামে মতবিনিময় সভা হয়েছে।এতে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি ছিলেন।সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার হামিদুল আলম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক বাদল রায়।স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।বক্তব্য দেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
দিনাজপুর অফিস
গাইবান্ধা জয়ী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে।এতে গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি টাইব্রেকারে ৪-৩ গোলে রংপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে।২ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়।গতকাল খেলা শেষে বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী।বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেক হোসেন কোরাইশী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও পৌর মেয়র কশিরুল আলম।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি