বিদ্যু ৎ কার্যালয় ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিদ্যু ৎ সরবরাহ কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।এদিকে গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী শাসনগাঁওয়ের বাসিন্দারা বিক্ষোভ করে এবং ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।বাজিতপুরের ঘটনায় মামলা হওয়ার পর গতকাল সকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সরারচর এলাকার মোর্তুজা জাহাঙ্গীর, বসন্তপুরের মেহেদি আল মামুন, বেপারীপাড়ার দুলাল মিয়া ও মঞ্জিল মিয়া।এলাকাবাসীর ভাষ্যমতে, গত রোববার সন্ধ্যায় বিদ্যু ৎ চলে যায়। রাত নয়টার দিকেও বিদ্যু ৎ না এলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। সাড়ে নয়টার দিকে কয়েক শ মানুষ বিদ্যুতের দাবিতে মিছিল বের করে। নারীরা বের করে ঝাড়ুমিছিল। মুহূর্তে মিছিলে যোগ দেয় আরও কয়েক শ ব্যক্তি। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা বাজিতপুর শহরের বসন্তপুরে বিদ্যু ৎ সরবরাহ কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পেট্রল ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ে কর্মরতদের কেউ ছিলেন না।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ভবনের বেশ ক্ষতি হয়ে যায়। পুড়ে যায় আসবাবসহ কাগজপত্র।বাজিতপুর বিদ্যু ৎ সরবরাহ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন খান বলেন, ‘চাহিদার বিপরীতে আমরা অর্ধেকও বিদ্যু ৎ পাই না। তাই দিনে ১২ ঘণ্টার বেশি বিদ্যু ৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই নিয়ে গ্রাহকদের সঙ্গে আমাদের ভুল-বোঝাবুঝি হচ্ছে। যতটুকু বুঝতে পেরেছি, গ্রাহক-অসন্তোষ থেকে ওই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। ফতুল্লার পঞ্চবটীর শাসনগাঁও এলাকার বাসিন্দা আবদুল কাদিরসহ অন্যরা বলেন, তাঁদের এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি সম্প্রতি বিকল হওয়ায় ১২ দিন ধরে এলাকায় বিদ্যু ৎ ছিল না। এলাকাবাসী ৩৫ হাজার টাকা চাঁদা তুলে তা ঢাকা বিদ্যু ৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) ফতুল্লা জোনের কর্মকর্তাদের উ ৎকোচ দেয়। গত শনিবার বিদ্যুতের লোকজন শাসনগাঁও এলাকায় একটি পুরোনো বৈদ্যুতিক টান্সফরমার স্থাপন করলে বিদ্যু ৎ সরবরাহ শুরু হয়। কিন্তু রোববার বিকেলে ওই ট্রান্সফরমার বিকল হয়ে গেলে এলাকায় আবারও বিদ্যু ৎ চলে যায়। এতে রোববার বিকেল থেকে বিদ্যু ৎহীন রয়েছে শাসনগাঁও এলাকা। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যু ৎ না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে। অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েন। বিদ্যুতের কারণে পানি না থাকায় এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।এলাকাবাসীর অভিযোগ, রোববার ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর নতুন করে আরও এক লাখ টাকা উ ৎকোচ দাবি করেন বিদ্যুতের লোকজন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে শাসনওগাঁওবাসী। গতকাল রাত সোয়া ১০টার দিকে এলাকার কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে। এতে ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন।ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যু ৎ না আসা পর্যন্ত সড়ক থেকে সরে যাবে না বলে হুমকি দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় এলাকাবাসী পুলিশের সামনে সড়কে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, এলাকাবাসী সড়ক অবরোধের পর বিদ্যুতের লোকজনের সঙ্গে আলোচনা করা হয়। তাঁরা দুই ঘণ্টার মধ্যে বিদ্যু ৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। রাত পৌনে ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে তা ৎক্ষণিকভাবে ডিপিডিসির কারও বক্তব্য পাওয়া যায়নি।