বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট আবাসন প্রকল্পের সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে এক ছাত্র মারা গেছে ও আরেক ছাত্র আহত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের আয়া লাকি বেগম পতাকা টাঙানোর জন্য বিদ্যালয়ের ছাদে ওঠেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছেলে বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র রিয়াদ ও হূদয় নামের আরেকজন ওঠে।আয়া লাকি বেগম বলেন, ‘আমি পতাকা টাঙানোর এক ফাঁকে হূদয় বিদ্যালয়ের ছাদের খুব কাছ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে লাঠি দিয়ে আঘাত করে। এতে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে সে ঘটনা স্থলেই মারা যায়। একই সঙ্গে আমার ছেলে রিয়াদও বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।’ রিয়াদকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।