বিদ্যু ৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পৃথক দুটি ঘটনায় বিদ্যু ৎ স্পষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের তানভীর হোসেন (২৭) ও সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় ডকইয়ার্ডে বিদ্যু ৎ -সংযোগ নিতে গিয়ে পলাশ (২৫) নামের দুই যুবকের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, গতকাল সকালে পাঁচবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামতের সময়ে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তানভীর। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। তানভীরের বাবার নাম আবদুল আজিজ।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, গত সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দায় বাদশা ডকইয়ার্ডে অবৈধ বিদ্যু ৎ -সংযোগ নিতে গিয়ে পলাশ মারা যান। পলাশ বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার তমিজ উদ্দিন মিয়ার ছেলে।