বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারালা গ্রামে বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, স্থানীয় বাসিন্দা সুজিত বিশ্বাস (৪০) সকালে বাড়ির পাম্পের বিদ্যুতের ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যু ৎস্পৃষ্ট হন। স্ত্রী মিরা বিশ্বাস (৩৫) তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।