বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে খেজুরগাছের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রওশন সর্দার (৪৫) নামের এক গাছির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে কাশিয়ানী উপজেলার চাপাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রওশনের বাড়ি পাশের বরাসুর গ্রামে। এলাকার কয়েকজন বাসিন্দা ও একজন প্রত্যক্ষদর্শী বলেন, গাছ কাটার সময় খেজুরগাছের একটি ডাল নিচে বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে ওই ডালটি টেনে নামানোর সময় রওশন বিদ্যুতায়িত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।