বিদ্যুতায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট উপজেলার সাতটি গ্রামে পল্লী বিদ্যুতের আলো পৌঁছেছে। গতকাল শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে ওই সাতটি গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়া গ্রামগুলো হচ্ছে উপজেলার আলমপুর ইউনিয়নের শালুককুড়ি, দয়ালপুর, শিববাটি; আগ্রাদ্বিগুণ ইউনিয়নের কাশিপুর, উমার ইউনিয়নের গাংরা, ইশকপুর ইউনিয়নের চকবাঘরপুর এবং খেলনা ইউনিয়নের রসপুর গ্রাম। এই সাতটি গ্রামের মোট ২৫৭টি পরিবারের মাঝে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এ উপলক্ষে দয়ালের মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ প্রতিনিধি|