বিদ্যুতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাইনগর গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে ভাসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান, ফারুক আলম প্রমুখ। পল্লী বিদ্যুৎ সমিতি ভাসাইনগরে বিদ্যুৎ সরবরাহের প্রথম পর্যায়ে আবাসিক, বাণিজ্যিক ও কৃষি সেচযন্ত্র মিলিয়ে ১০৪টি সংযোগ প্রদান করে।