প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর রামনাথপুর মোল্লাপাড়া গ্রামের ৬১টি বাড়িতে বিদ্যুতায়ন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ওই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন, রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। ওই গ্রামের কৃষক আবু আলম (৫৫) বলেন, ‘৪৫ বছর ধরি কারেন (বিদ্যুৎ) না থাকায় গোটা গ্রাম (পুরো গ্রাম) সন্ধ্যাতেই আন্দার (অন্ধকার) হছিল (হয়েছিল)। এতে গ্রামোত চুরি ছিনতাই লাগিছিল। আইজ কারেন পাইছি। গ্রাম উজাল হইছে। এখন চুরি-ছিনতাই কমি যাইবে।’