বিদ্যুতায়িত করে রাখা নলকূপে পানি আনতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের সুখনগর এলাকায় বিদ্যুতায়িত করে রাখা একটি নলকুপে পানি আনতে গিয়ে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আঁখি বেগম (৩২) নামে অপর এক গৃহবধূ।

আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।সাজেদা সুখনগর এলাকার আফজাল হোসেনের স্ত্রী। পুলিশ ও সাজেদার পারিবারিক সূত্র জানায়, একই এলাকার বাসিন্দা মিথেন মিয়া তাঁর বাড়ির নলকুপটি যেন কেউ চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য সেটি রাতে বিদ্যুতায়িত করে রাখতেন। সাজেদা বেগম বিষয়টি না জেনে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই নলকূপে পানি আনতে যান। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী আঁখি বেগম আহত হন।

আঁখিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান ও সুখনগর এলাকার কাউন্সিলর শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।