প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় শহরের বড়গোলা এলাকায় গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আবদুল জলিল (৫৬) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আবদুল জলিল সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। এলাকাবাসী তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিডিবির বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।