বিদ্যুতের আওতায় এল তিন গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চর এলাকা চরনাসিরপুর ইউনিয়নের তিনটি গ্রামের ২৭০টি পরিবার পল্লি বিদ্যুতের আওতায় এসেছে। গতকাল ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন প্রধান অতিথি হিসেবে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল ১০টায় চরখাটারিয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউএনও রোকসানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর পল্লি বিদ্যুতের নির্বাহী কর্মকর্তা রাম শংকর রায়, সদরপুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। ফরিদপুর অফিস|